গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় মরদেহ নিয়ে বিচারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মরদেহ ছিনিয়ে নেয়।
সোমবার ১৮ মার্চ সকালে বিরোধপূর্ণ জমিতে নুরুন্নবী মিয়া নাম দিয়ে প্রতিপক্ষ গুলজার মিয়া ও তার লোকজন হামলা চালান। এতে নুরনবী মিয়া সহ কয়েকজন গুরুতর আহত হয়। গুরুতর আহত নুরুন্নবী মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয় । নিহতের স্বজনরা হত্যাকারীদের বিচারের দাবিতে মরদেহ নিয়ে মঙ্গলবার সকালে ফুলছড়ি থানায় গেলে পুলিশের সঙ্গে তাদের তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কি হয় । এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে । পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে মরদহ কেড়ে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় বিচার বিক্ষুদ্ধ জনতা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। পরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনদাকে শান্ত করে ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো : রাফিকুজ্জামান বসুনিয়া ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, নিহতের স্বজন ও এলাকাবাসী মরদহ নিয়ে থানায় এলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় । পরে তাদের কাছ থেকে মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
