চলমান শীতে কাবু উত্তর জনপদের হিমালয় ঘেঁষা ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব অসহায় ও দুস্ত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. খাদেমুল ইসলাম সরকার।
১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের ২৭৫ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় প্রত্যেক ওয়ার্ড়ের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের মাধ্যমে। এসব শীতবস্তু বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. তাহেরুল ইসলাম, সদস্য মোয়াজ্জেম হোসেন, মো. জাকির হোসেন, রবিন্দ্র নাথ, অজিত কুমার, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
