ঢাকা বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর শীতবস্ত্র পেলেন কুড়িগ্রামের শীতার্ত মানুষ

মো. মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন ও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর সেনানিবাসস্থ ৬৬ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দুই ইউনিয়নে ৮’শ কম্বল, ২’শ টি শাল ও ৫’শ টি সোয়েটার বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সদর দপ্তর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান, পিএসসিসহ সামরিক কর্মকর্তাগণ, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলামসহ স্থানীয় বেসামরিক কর্মকর্তাবৃন্দ, হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর শীতবস্ত্র পেয়ে হলোখানা ইউনিয়নের রহিমা বেগম বলেন, ‘আর্মির কম্বল পাইলাম আজ। কম্বলগুলো খুব সুন্দর দিছে। আর্মিদের জন্য দোয়া করমো সবাই।’

কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান জানান, ‘কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য আমাদের এই উদ্যোগ নেয়া হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন....