রংপুরে স্ত্রী ডা. হৃদিতা সরকারের করা যৌতুক ও নির্যাতনের মামলায় রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকার ও তার বাবা সুধাংশু কুমার সরকার চন্দনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এই পরোয়ানা জারি করে তা অবিলম্বে তামিল করার আদেশ দেন। এ সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। আসামিদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাজার পূর্ব গ্রামে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার রফিক হাসনাইন জানান, ৩০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা. হৃদিতা সরকার স্বামী দেবাংশু সরকারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলাটি আদালতের আদেশে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দেয়। প্রতিবেদনের বিরুদ্ধে এর মধ্যে বাদী নারাজি করেন। এর ফলে পিবিআই পুলিশ সুপারকে বুধবার সশরীরে আদালতে হাজির হয়ে ব্যখ্যা দিতে বলেন।
এরপর আদালতে বিচারক তদন্তের বিষয়ে পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন ও তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ দেবাংশু কুমার সরকার ও তার বাবা সুধাংশু কুমার সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
তবে এ মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে। একই সঙ্গে বাদীর নারাজির আংশিক গ্রহণ করেন।
