ঢাকা মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা সাইদার রহমান আর নেই

নীলফামারী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর জলঢাকার বীর মুক্তিযোদ্ধা সাইদার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বার্ধক্যজনিত কারণে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল হাজীপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও পাচঁ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....