গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে অবৈধভাবে রাস্তার দুই পাশের ৫’শ ৬৪টি সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যরা।
ইউপি সদস্য আবু তাহেরের সভাপতিত্ত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহেল রানা, মোর্শেদ, বাদশা, মালেকসহ অনেকে। এর আগে সোমবার (২০ ফেব্রয়ারি) গাছ কাটার অভিযোগে ইউপি সদস্য সোহেল রানা বাদি হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন৷
অভিযোগ পত্রে বলা হয় ইউনিয়ন পরিষষদের অধিনে খামার নরাইল কেয়ামত উল্ল্যার বাড়ি হতে জদুসরকারের ব্রীজ পর্যন্ত দুই ধারের ৫’শ ৪৮টি এবং সাতারপাড়ার চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তায় আরও ১৬ টি গাছসহ মোট ৫৬৪ টি সরকারি গাছ কাউকে না জানিয়ে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা কেটে টাকা আত্মসাৎ করেন।
মানববন্ধনে চেয়ারম্যানের এসব অনিয়মের সুষ্ঠ তদন্ত ও শাস্তির দাবি জানান ইউনিয়নের ইউপি সদস্যসহ এলাকাবাসীরা ৷
