ঢাকা শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় ইসলামী আন্দোলন এর বিক্ষোভ 

গাইবান্ধা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে  তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তকে ডারউইনের মতবাদ সংযুক্ত করার প্রতিবাদে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) জুমার  নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের নিয়ে শান্তিপূর্ণ এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে এসে আলোচনা সভা করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাও: মো: মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হযরত মাও: শাহাদাৎ হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহারুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি ক্বারী মো: নূরুল ইসলাম প্রমূখ।
বিক্ষোভে বক্তারা বলেন, বানর থেকে মানুষ নয়, মানুষ থেকেই মানুষ হয়। পাঠ্যপুস্তকে ডারউইনের মতবাদ ঢুকিয়ে একটা সভ্য জাতিকে বানরে পরিনত করার পায়তারা চালাচ্ছে। যারা বিশ্বাস করে যে, মানুষ বানর থেকে জন্ম নিয়েছে তাদেরকে বান্দরবনের  পাঠানো হোক। তাদের আবাস মানুষ সমাজে নয়, তাদের আবাস বনে জঙ্গলে।
সংবাদটি শেয়ার করুন....