ঢাকা শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারী রিপোর্টার্স ইউনিটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন

নীলফামারী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে নীলফামারী নীল্যান্ড থীম পার্কে এই বনভোজন ও জন্মদিন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আমিরুল ইসলাম, জেলা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এস এম সফিকুল আলম ডাবলু, প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম বুলু ও সেক্রেটারি দীপক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ, বাংলা ভিশন জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী,গোলাম রাব্বানী বিজয় টিভি জেলা প্রতিনিধি নীলফামারী প্রধান বক্তা হিসেবে জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন। বনভোজনে রিপোর্টার্স ইউনিটির পরিবারবর্গ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন....