ঢাকা শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার জগদল এলাকায় নিজ বাড়িতে গ্রেফতার হন এই জামায়াত নেতা।

পরদিন (শনিবার) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতার দেলোয়ার হোসেন জগদল এলাকার কলিমদ্দীন শেখের ছেলে। পঞ্চগড়ে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের করা ৫টি পৃথক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা এসব বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর বল প্রয়োগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগে পুলিশের করা মামলায় জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....