কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকাল তিনটায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুন ডেইজি আলোচনায় সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন। সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমেনা বেগম প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকারিয়া মিঞা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুল, সাধারণ সম্পাদক আম্বিয়া বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মঞ্জুরুল ইসলাম বকসীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
