ঢাকা মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

গাইবান্ধা প্রতিনিধি
মার্চ ৭, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ মার্চ) সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. সাহরিয়া খান বিপ্লব।

এছাড়াও অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা ভূমি কর্মকর্তা তাইফুর রহমান সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীব কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ আজমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক, প্রেসক্লাব সাদুল্লাপুর উপজেলার সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেল, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড কামরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....