ঢাকা বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় পর্যায়ের প্রথম হওয়ায় শাহপরান সিয়ামকে সংবর্ধনা দিল ফুলবাড়ী উপজেলা প্রাশাসন

কুড়িগ্রাম প্রতিনিধি
মার্চ ৯, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জসিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শাহপরান সিয়ামকে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২৩ এ রংপুর বিভাগীয় পর্যায়ে ‘ক’ গ্রুপ বালক -এ লং জাম ইভেন্টে প্রথম স্থান অধিকার করায় সফলতার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা পরিষদ হল রুমে শাহপরান সিয়ামকে সংবর্ধনা ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় উপজেলার সম্মান বয়ে আনায় বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সহ সহ-সভাপতি ওয়াহেদ আলী, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান সিয়ামকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

সিয়াম উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের হোসেন আলী ও সাহেরা দম্পতির ছেলে। সিয়ামের এই সাফল্যে খুশি সিয়ামের মা-বাবা, শিক্ষক ও উপজেলাবাসী। এ সময় তারা সিয়ামের সাফল্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। যাতে সিয়াম জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করতে পারে। পরে সিয়ামের সফলতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন....