ঢাকা সোমবার , ২০ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে ১২০ টাকায় চাকরি পেয়ে কাঁদলেন শাহ আলম, বৈশাখীরা!

গোলাম রাব্বানী , নীলফামারী প্রতিবেদক
মার্চ ২০, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ছোট বেলায় বাবা আমাদের ছেড়ে অন‍্যত্রে চলে যায় আমাদের অভাবের সংসার মা সালেহা বেগম মানুষের বাড়িতে বাড়িতে ঝি এর কাজ করে আবার কখনো মানুষের ধানের চাতালে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে আমাদের দুই ভাইকে লেখাপড়া শিখাচ্ছেন, আমি ১২০ টাকা দিয়ে পুলিশের চাকরি পেয়েছি এই কথা বলে চোখের জল ধরে রাখতে পারেনি শাহ আলম।
এমনি আরেকজন বৈশাখী দাস কান্নাজরিত কন্ঠে বলেন, বাবা বাস কাউন্টারের টিকিট বিক্রির কাজ করত। হঠাৎ ২০১৪ সালের দিকে ব্রেন স্টক হয়ে বাড়িতে পড়ে আছে অসুস্থ বাবার চিকিৎসা এবং ছোট ভাই আর আমার লেখাপড়ার খরচ মা সাগরিকা দাস চালাতে গিয়ে অন‍্যের বাড়িতে কাজ করেছে তারপর চালাতে না পারলে এক সময় উত্তরা ইপিজেড আবেদন করে এবং প্রায় ছয় মাস পর উত্তরা ইপিজেডের সেকশন সেভেনে চাকরি পায়। এই যুদ্ধ করে আমার মা আমাদের এই পযর্ন্ত এনেছে। আজ আমার ছোট ভাই ৭ম শ্রেণিতে পড়েন আমি মাত্র ১২০ টাকায় আবেদন করে পুলিশের চাকরি পেলাম এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স‍্যারকে ধন্যবাদ জানাই।
এরকম জেলার ৬৯ জন ছেলে মেয়ে এবার চাকরি পেলেন, যাদের বেশির ভাগই দরিদ্র পরিবারের।
এরমধ্যে পুরুষ সাধারণ কোটায় ৪২ জন, পুরুষ আনসার ১ জন, পুরুষ পোষ‍্য ৬ জন, পুরুষ বীর মুক্তিযোদ্ধা ১০ জন এবং নারী সাধারণ কোটায় ৮ জন, নারী বীর মুক্তিযোদ্ধা কোটায় ১ জন ও নারী পোষ‍্য ১ জন।
গতকাল সোমবার (২০ মার্চ) সকালে নীলফামারী পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরিক্ষা ডিসেম্বর ২০২২ ফলাফল প্রকাশ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ‍্যান্ড অপস) পঞ্চগড়  কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ‍্যান্ড অপস) রংপুর মোছা. সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ‍্যান্ড অপস) নীলফামারী মো. সাইফুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  (প্রশাসন ও অর্থ) নীলফামারী মো. আমিরুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন....