ঢাকা মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আনন্দ র‍্যালী

শাকিল মিয়া ,গাইবান্ধা প্রতিনিধি 
মার্চ ২১, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আনন্দ র‍্যালী, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ (মঙ্গলবার) উপজেলার জয়েনপুর আদর্শ কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক। অনুষ্ঠানে সহস্রাধিক লোকের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দোয়ার মধ্যে দিয়ে সমর্পণ হয় ।

সংবাদটি শেয়ার করুন....