ঢাকা বুধবার , ২২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে প্রধানমন্ত্রী কর্তৃক ২৩১টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

শাকিল মিয়া,গাইবান্ধা প্রতিনিধি
মার্চ ২২, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গাইবান্ধা সাদুল্লাপুরে আশ্রায়ন ২ প্রকল্পের “ক” শ্রেণীর ভুমিহীন ২৩১টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সেই সঙ্গে জমি সহ ঘর হস্তান্তরের মধ্য দিয়ে সাদুল্লাপুরকে ভুমিহীন মুক্ত ঘোষণা হয়।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। ২২শে মার্চ সকাল ১০:৩০ঘটিকায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড. উম্মে কুলসুম স্মৃতি জাতীয় সংসদ সদস্য ৩১,গাইবান্ধা -৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) ও সাধারণ সম্পাদক কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুর কবির পরিচালক স্থানীয় সরকার রংপুর বিভাগ, আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব চেয়ারম্যান উপজেলা পরিষদ সাদুল্লাপুর,আবু লাইচ মোঃ ইলিয়াছ (জিকু)বি সার্কেল গাইবান্ধা, মোছাঃ রোকসানা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদুল্লাপুর, মোঃ তাইফুর রহমান উপজেলা ভূমি কর্মকর্তা সাদুল্লাপুর, প্রভাষক (অব:) আব্দুল জলিল সরকার সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখা, শহীদুল্যাহেল কবির ফারুক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখা, প্রদীব কুমার রায় অফিসার ইনচার্জ সাদুল্লাপুর থানা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,গন্যমান্য ব্যাক্তিবর্গ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ উপকার ভোগীগণ।
সংবাদটি শেয়ার করুন....