ঢাকা রবিবার , ২৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মহান স্বাধীনতা দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পন

গাইবান্ধা প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর-শহীদদের প্রতি গাইবান্ধা জেলা পুলিশ  শ্রদ্ধাঞ্জলি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেছে। 
দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন  পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার বি (সার্কেল) আবু লাইছ ইলিয়াস জিকু,গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান,জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন....