ঢাকা শুক্রবার , ৩১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জুয়ার আসর থেকে ৯ যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বসতবাড়ির ভেতর থেকে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৯ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য শিমুলতাইড় গ্রামের বিপুল মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন—আল- আমিন মিয়া (২৪), রাকিব হোসেন (৪০) আলমগীর হোসেন (৩৫) সাদ্দাম হোসেন (৩০) কবির হোসেন (২৮) মেহেদী হাসান সোহেল (৩৫) মিষ্টার আলী (৩২) মোখলেছ মিয়া (৪৫) ও রুবেল মিয়া (৩৯)। তাদের সবার বাড়ি সাঘাটা উপজেলায় বিভিন্ন গ্রামে।বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাস দিয়ে জুয়া খেলায় ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে জুয়ার সরঞ্জামসহ নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....