ঢাকা শনিবার , ১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে পুরান টেলিস্কোপ বিক্রিকালে প্রতারকসহ ৬ আটক

রংপুর ব্যুরো
এপ্রিল ১, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে প্রায় ২শত বছর আগের একটি পুরাণো টেলিস্কোপ উদ্ধার করেছে
পুলিশ । ঘটনার সাথে জড়িৎ থাকায় ৬ জনকে হাতেনাতে আটক করা
হয়েছে।

গত শুক্রবার রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে রংপুর নগরীর জাহাজ
কোম্পানি মোড় সংলগ্ন হোটেল গোল্ডেন টাওয়ারে অভিযান চালায়
ডিবি পুলিশ। এ সময় সেখান হোটেল গোল্ডেন টাওয়ারে থেকে দুই
প্রতারক চক্রের সদস্যসহ ৬ জনকে আটক করে পুলিশ।

পুলিশ জনায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন হোটেল গোল্ডেন
টাওয়াওে একটি কক্ষে খোদাই করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা একটি
টেলিস্কোপসহ দুইজন প্রতারক রয়েছেন। যাদের ১৮১৮ সালের তৈরি
একটি টেলিস্কোপ। এটি প্রায় ২শ’ বছরের পুরনো টেলিস্কোপ যাহা
উদ্ধার করাসহ ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

আটকৃত ৬ জনের মধ্যে টেলিস্কোপ ক্রয়ের জন্য আসা ৪ জন এবং
বিক্রেতা রয়েছেন ২ জন। তারা ঐতিহাসিক মূল্যবান একটি ধাতব যন্ত্র
বিক্রয়ের জন্য ঢাকা থেকে এসে আবাসিক হোটেল গোল্ডেন টাওয়ারের
একটি কক্ষে অবস্থান নিয়েছিলেন। তাদের দেয়া তথ্যও ভিত্তিতে মূল্যবান
টেলিস্কোপটির মুল্যে প্রায় ৪ কোটি টাকা।এই ঘটনায় আটকৃতরা
হলেন ঢাকার দেওয়ানবাগ এলাকার খোরশেদ আলমের ছেলে দেওয়ান রবিউল
সালাম (৪৯), নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৮), পাবনা জেলার
জালাল উদ্দিনের ছেলে শামসুল আলম (৫৯),কাদের মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক
(৫৬), পঞ্চগড় জেলার আব্দুর করিমের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) এবং
রুস্তম আলীর ছেলে শাহ আলম (৪৫)।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা
বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, টেলিস্কোপটি প্রায়
২শত বছরের পুরনো মূল্যবান একটি ধাতব। আটকৃতরা প্রতারক চক্রের
সক্রিয় সদস্য তারা প্রতারণার মাধ্যমে টেলিস্কোপটি বিক্রির চেষ্টা
করছিল ডিবি পুলিশ তাদের হাতেনাতে আটক করেছে। আটক ব্যক্তিদেও
বিরুদ্ধে প্রতারনার মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....