ঢাকা শনিবার , ৮ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুর উপজেলা আ.লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী বিএনপির সন্ত্রাস,নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে গাইবান্ধার সাদুল্লাপুরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আ.লীগের নেতাকর্মীরা।৮ এপ্রিল (শনিবার) দুপুরে উপজেলা মোড়ে বাংলাদেশ আ.লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে দেশব্যাপী বিএনপির সন্ত্রাস,নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সভাপতি আব্দুল জলিল সরকার,সাধারন সম্পাদক শহীদুল্যাহেল কবির ফারুক,সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবুসহ আরও অনেকই।পরে আব্দুল জলিলের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন....