ঢাকা মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের প্রেসব্রিফিং

নীলফামারী প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

গোলাম রাব্নীবানী নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে প্রেসব্রিফিং করেছে জেলা পুলিশ সুপার।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেসব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল নীলফামারী-জলঢাকা) মোঃ মোস্তফা মঞ্জুর (পিপিএম সেবা), ডিআইও ওয়ান মোঃ আব্দুর রাজ্জাক, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পরভেজ উজ্জল ও সাধারণ সম্পাদক আল-আমিনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
ব্রিফিং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মাদক, চুরি ডাকাতি, কিশোর গ্যাং, মোবাইল জুয়া, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সেই সাথে তিনি গত ৭ মাসের পরিচালিত আইন শৃঙ্খলা কার্যক্রম, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের বর্ণনা দেন।
সংবাদটি শেয়ার করুন....