কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বাধন সরকার (১৬) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান।
এর আগে বুধবার দিনগত রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাধন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। এছাড়াও কাশিপুর বাজার শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও দশম শ্রেণির শিক্ষার্থী বাধন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত বাধন রাতে বাড়িতে বিদ্যুৎ এর কাজ করতে ছিলেন। এসময় অসাবধানতা বসত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুত্ব আহত হন বাধন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বাধন কাশিপুর বাজার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, নিহত বাধন বাড়িতে বিদ্যুতিক লাইট লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
