ঢাকা রবিবার , ৭ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জেলা কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যু

Link Copied!

গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার ( ৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার সময় এঘটনাটি ঘটে।গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শ্রী বিশ্বেশ্বর চন্দ্র রায় জানান, আনুমানিক রাত্রি  সাড়ে ৩টার দিকে একজন হাজতিকে জেলা কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত ) চিকিৎসক তাকে মৃত্যু অবস্থা পান।মৃত্য হাজতি লিপন মিয়া (৪০)নামের ব্যক্তি সে গাইবান্ধা জেলা হাসপাতাল রোডের সাইফুল ইসলামের ছেলে।মৃত্য লিপন মিয়ার স্বজনরা জানান, গত ৪ মে রাতে তাকে মাদক মামলায় গ্রেফতার করে গাইবান্ধা সদর থানা পুলিশ। গতকাল ৫ মে বিকেলে গাইবান্ধা জেলা কারাগারে পাঠায়। গত শনিবার (৬ মে) সকালে জেলখানা থেকে খবর দেয়া হয় লিপন মারা গেছে।এবিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মাদক সেবনের অভিযোগে গত ৪ মে রাতে তাকে গ্রেফতার করা হয়। সে সময় তিনি সুস্থ ছিলেন। মাদক সেবনসহ চারটি মামলা তার বিরুদ্ধে রয়েছে।গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে দশটার দিকে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হন হাজতি লিপন। তাকে জেলা কারাগার হাসপাতালে নেবুলাইজ করে  সুস্থ করা হয়। পরে আবারও তিনটার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি পরে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদটি শেয়ার করুন....