গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন । এ সময় উপস্থিত ছিলেন জনাব মাহবুবা আক্তার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধা সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল), জনাব শুভ্র দেব, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, সদর থানা, ওসি ডিবি, টিআই প্রশাসন, ডিআইও-১, আর আই(পুলিশ লাইন্স), গাইবান্ধা সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
