ঢাকা বুধবার , ১৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মৃত্যু 

গাইবান্ধা জেলা প্রতিনিধি, শাকিল মিয়া
জুন ১৪, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

 সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হওয়া শিক্ষার্থী শাকিল মিয়া (১৬) মারা গেছেন।বুধবার (১৩ জুন) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শাকিল মিয়া উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের গোলজার রহমানের ছেলে ও ছাইতানতলাস্থ উদয়ন প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের ছাইতানতলা বাজারের ২০০ গজ আগে শাকিল বাইসাইকেলে সড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া ছুটে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।উদয়ন প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন বলেন, স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থী শাকিল মিয়া বাইসাইকেল চালিয়ে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান  বিষয়টি সাংবাদিককে     নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন....