গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে গোবিন্দগঞ্জ থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের অর্ন্তগত বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর পশ্চিমে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকিং করা অবস্থায় ইং ২১/০৬/২০২৩ তারিখ ১৩.১০ ঘটিকার সময় রানীশংকৈল টু ঢাকাগামী রাহবার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৮৭ রানীশংকৈল হইতে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়া থামান। এসআই/সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্সসহ বাসের ভিতরে চেকিং করাকালে মোঃ মাহালম মন্ডল তার কাছে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে ৩৫ (পঁয়ত্রিশ) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
