ঢাকা বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দামোদরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভি জি এফ এর ১০কেজি করে চাল পেলেন ৪,১১২টি পরিবার

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভি জি এফ এর ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
২২ জুন সকাল ৮টা থেকে এই চাল বিতরণ শুরু করা হয়। এ উপলক্ষে ইউনিয়নের মোট ৪,১১২ টি পরিবার মাঝে ভি জি এফের ১০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বলে জানান ইউ পি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আশরাফুল ইসলাম, ইউ পি সচিব মোঃ মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল লতিফ, কম্পিউটার অপাটর মোঃ রায়হান মিয়া প্রমূখ। এছাড়াও স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, ইউ পি সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন....