ঢাকা রবিবার , ১৬ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু  জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ২৬ কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ, কুড়িগ্রাম জেলার জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য আজিজার রহমান মাষ্টার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুসহ আর অনেকে। নির্ধারিত সময়ে কোন পক্ষে গোল করতে না পারায় ট্রাইবিকারের সিদ্ধান্ত হয়।খেলায় কাশিপুর ইউনিয়ন ফুটবল দলকে ফুলবাড়ী ইউনিয়ন ফুটবল দল ট্রাইবিকারে পরাজিত করে ফুলবাড়ী জয়লাভ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খেলা দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ফুটবল প্রেমীদের ঢল নামে।
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী,কুড়িগ্রাম
সংবাদটি শেয়ার করুন....