ঢাকা শুক্রবার , ২১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি টাঙ্গিয়ে সমবায় সমিতির নামে জমজমাট সুদের ব্যবসা

গাইবান্ধা প্রতিনিধি,শাকিল মিয়া
জুলাই ২১, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যবসায়ী সমিতির নামে জমজমাট সুদের (দাদন) ব্যবসায় গ্রামের সাধারণ মানুষ সর্বস্বান্ত হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে সরেজমিনে জানা যায়, সাদুল্লাপুরে প্রায় সকল বাজারেই উপজেলা সমবায় অফিস থেকে বিভিন্ন নামে কোন ভাবে রেজিস্ট্রেশন নম্বর বের করে সমিতির নামে চলছে জমজমাট সুদের ব্যবসা। জানা যায় সমিতির সদস্যদের মাঝে ঋণ দেওয়ার সময় সুকৌশলে ব্যাংকের ফাঁকা চেক ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর সহ কারো কারো ক্ষেত্রে জমির দলিল নেওয়ার অভিযোগ ও উঠেছে ।
আরো জানা যায়, সরকারি চাকরিজীবী সদস্যদের আগ্রহের সহিত মোটা অঙ্কের ঋণ দেখিয়ে তাদের নিকট থেকে ব্যাংকের চেক বই নিয়ে ও বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। সমিতি গুলো এভাবে বিভিন্ন সদস্যদের নিকট থেকে চেক বই , চেকের পাতা ও জমির দলিল নিয়ে গ্রামের অসহায় মানুষদের বিভিন্নভাবে হয়রানি করছে। এ বিষয়ে বিভিন্ন এলাকার কিছু সমাজসেবক ও সচেতন মানুষের সঙ্গে কথা বললে তারা বলেন , এসব সমিতির ফাঁদে যে একবার পা দিয়েছে সে আর কখনো এই ফাঁদ থেকে বের হতে পারেনি ।
তারা আরো বলেন, অনেক সদস্য টাকা পরিশোধ করার পরও সমিতি থেকে রেহায় পায়নি তারপরও অনেকের বিরুদ্ধে মামলা হামলা করে লোকজনকে সর্বস্বান্ত করা হচ্ছে। অনেক চাকরিজীবী সমিতি থেকে টাকা নেওয়ার পর তাদের চেক বই সমিতিতে বন্ধ থাকায় সমিতির লোক তাদের বেতন উঠায় এতে অনেক চাকরিজীবী পরিবার অর্ধাহারে-অনাহারে অসহায় জীবন যাপন করছে এবং সমাজে মুখ লুকিয়ে আছে যা কাউকে বলতে পারছে না।
অনেকেই প্রতিমাসে টাকা দেওয়ার পরও তাদের টাকা পরিশোধ না হওয়ায় মামলা দিচ্ছে এজন্য অনেকেই বাড়ি ছেড়ে ফেরারি হয়ে ঘুরছে ।তারা আরো বলেন, সমিতিতে জমির দলিল জিম্মি থাকায় সমিতির টাকা পরিশোধ হওয়ার পরও তাদের সুদের কাছে হার মেনে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে এবং পাঁচ দশ বছর পর এলাকায় আসার পরও তাদের থেকে রক্ষা না পেয়ে অনেকে আত্মহত্যা করেছে । তবে এদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে ।
সংবাদটি শেয়ার করুন....