ঢাকা বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় প্রাথমিকে শ্রেষ্ট প্রধান শিক্ষক নিউটন

আইএম নিউজ
সেপ্টেম্বর ২২, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া প্রতিনিধি:: ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মাইনউদ্দিন নিউটন। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা পর্যায় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ঘোষনা করেন। এর আগে গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ যাছাই-বাছাই অনুষ্ঠিত হয়।

এতে ১৩২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে মূল্যায়ণ শেষে উপজেলার ৬৯নং পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দিন নিউটন উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন....