ঢাকা শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ :কার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইসসহ আটক ৩৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি  মো শাকিল মিয়া 
ডিসেম্বর ৮, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় চক্রের পাঁচ মূলহোতা ও ৩০ পরীক্ষার্থীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।
শুক্রবার (৮ ডিসেম্বর) গাইবান্ধা সদরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র নিয়োগ পরীক্ষা চলাকালীন থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ১৯টি ব্লুটুথ ডিভাইস ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান সাংবাদিককে  জানান, প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় চক্রের পাঁচ হোতা ও ৩০ পরীক্ষার্থীসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন....