ঢাকা শনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে দুই হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ 

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
জানুয়ারি ২৭, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অসহায় ও ছিন্নমূল মানুষ যখন শীতে কাবু, ঠিক তখনই  দুই হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন ওমেন ইনিশিয়েটিভস ফয় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট।

শনিবার ২৭ জানুয়ারি বিকালে উদয় অঙ্কুর সেবা সংস্থার বাস্তবায়নে এলিট গ্রুপ ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এলিট গ্রুপের ডিপুটি ম্যানেজার নুরুল ইসলাম,ডেপুটি অ্যাকাউন্ট ম্যানেজার সাইফুদ্দিন সাইফ, কমার্শিয়াল ম্যানেজার নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়ার সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ইউপি সদস্য একরামুল হক, মহিলা ইউপি সদস্য আঞ্জুমানারা উদয় অঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামসহ আরো অনেকে।

অসহায় ও শীতার্ত মানুষজন কম্বল পেয়ে দানকারী সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানান।

 

সংবাদটি শেয়ার করুন....