ঢাকা বুধবার , ১৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিখোঁজের তিন দিন পর পরিত্যাক্ত এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে শফিকুর রহমান পাভেল (৩৭) নামের এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় দুই পুরুষসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পূর্ব শত্রুতার জেরে পলাতক আসামী শাহিন কৌশলে শফিকুর রহমান পাভেলকে ফোন করে গত শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় তার বাড়িতে ডেকে নেয়। সেখানে জড়িত সকল আসামীদের যোগসাজসে সন্ধ্যা সাড়ে ৭টা দিকে দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে পাভেলের মাথায়, পায়ের উভয় পাশে এবং গোড়ালিতে কুপিয়ে হত্যা করে। এরপর তার লাশ গুম করার উদ্দেশ্যে একই এলাকার সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ীর সেপটিক ট্যাংকির ভিতর লুকিয়ে রাখে।
গ্রেফতাররা গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবি (৪৪), জবিউল ইসলামের ছেলে সুজন মিয়া (৩৬) ও শাহ আলমের স্ত্রী অমেলা বেগম (৪২)।
সংবাদটি শেয়ার করুন....