আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। দিবসটি উপলক্ষে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী। সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, নীলফামারী প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কাতিক সংগঠনের সমন্বয়ে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় ফুটে উঠে বাঙালীদের ইতিহাস-ঐতিহ্য। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম সিয়ামসহ আরো অনেকে।
