ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘বিজনেস ক্লাব’। এতে সভাপতি হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের নাজিম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাফায়েল আহমেদ অংকনকে মনোনীত করা হয়েছে।
সোমবার (০৬ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ কর্তৃক আগামী এক বছরের জন্য অনুমোদিত সংগঠনটি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটি অনুমোদন দিয়ে অনুষদের ডিন অধ্যাপক মো: সাইফুল ইসলাম জানান, ‘আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছি।’
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি নাজিম হোসেন বলেন, ‘কর্তৃপক্ষ কর্তৃক আমাকে দায়িত্বভার প্রদানের জন্য ডিন মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা। সবার সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালনের চেষ্টা করবো।তিনি আরো বলেন, ‘ ক্লাবের যে উদ্দেশ্য প্রফেশনাল ডেভেলপমেন্ট, কর্পোরেট গ্রুমিং ইত্যাদিসহ ব্যবসায় প্রশাসন অনুষদ চলমান সাফল্য ধরে রেখে গবেষণা ও শিক্ষায় অনুষদের সকল বিভাগকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়া খুব দ্রুত বিজনেস কম্পিটিশন ও ফেস্টিভ্যালের আয়োজন করার ইচ্ছে আছে।’
