সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে রাজধানীর নতুন বাজার এলাকায় আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনে নতুন বাজার এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরের পর শিক্ষার্থীর রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী নতুন বাজার সিগন্যালের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে নতুনবাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে শতশত যানবাহন আটকে আছে। অবরোধ আন্দোলন থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।
বরোধ করে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে কুড়িল থেকে এয়ারপোর্টগামী সড়ক ও কুড়িল থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
