ঢাকা সোমবার , ৮ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কিশোরের মৃত্যুর খবর শুনে কিশোরীর ফাঁস

আইএম নিউজ
আগস্ট ৮, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে কিশোরের ফাঁস দিয়ে ‍মৃত্যুর খবর শুনে কিশোরীও আত্মহত্যা করেছে। সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টায় প্রতিপক্ষ রায় (১৭) নিজ বাড়িতে ফাঁস দেয়। এর দেড় ঘণ্টা পর ১৪ বছর বয়সী কিশোরী রত্না রানীও তার বাড়িতে ফাঁস দেয়।

রত্না সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বাজারামপুর গ্রামের বিনয় সরকারের মেয়ে। সে দারাজগাঁও হামিদ আলি খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। অপরদিকে, একই ইউনিয়নের পাটিয়াডাঙ্গী গ্রামের বর্ম্মনের ছেলে প্রতিপক্ষ রায় এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পৃথক এ দুটি ঘটনা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খাদেমুল ইসলাম।

তিনি বলেন, বেলা ১২টার দিকে ছেলেটির আত্মহত্যার খবর পাই। দুপুর দেড়টার দিকে মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি। খবর পাওয়ার পর আমি তাদের বাসায় যাই। কি কারণে তারা আত্মহত্যা করলো এটি এখনো পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে কিছু না কিছু যোগসূত্র তো আছে।

এ বিষয়ে রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গনমাধ্যমকে বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে আসলে কি কারণে তারা আত্মহত্যা করল। আপাতত অস্বাভাবিক মৃত্যু বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....