ঢাকা বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভাঙচুর ও মারপিট মামলায় ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আটক

আইএম নিউজ
ডিসেম্বর ১৫, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় ভাঙচুর ও মারপিটের অভিযোগে করা মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.আলাউদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের কোর্ট পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার রাতে পৌর শহর থেকে পয়গাম আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, প্রায় তিন মাস আগে রুহিয়ায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের মামলা করেন রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নুর ইসলাম। এ মামলায় স্থানীয় বিএনপির ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....