মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি :: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ বাজার এএইচ সিনিয়র ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনেই বই উৎসবে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ১১ টায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ হারুন, মাদ্রাসার অধ্যক্ষ, আবুল কাশেম সরকার, ম্যানেজিং কমিটির সদস্য জালাল উদ্দীন, মমিনুল ইসলাম মমিন, সিরাজুল ইসলাম মিলনসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
বই বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, ‘আজকে নতুন বছরের প্রথম দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন। বছরের প্রথম দিনেই আমরা তোমাদের হাতে নতুন বই তুলে দিতে পারছি। তোমরা ভালোভাবে লেখাপড়া করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তোমাদের সকলের জন্য রইল শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা রইলো।’
