ঢাকা রবিবার , ৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আইন শৃংখলা কমিটির মাসিক সভা

আইএম নিউজ
জানুয়ারি ৮, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেনারলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. শেখর কুমার রায়, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।

সংবাদটি শেয়ার করুন....